,

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর আ’লীগের একাংশ ও আফজল খান ফাউন্ডেশনের প্রস্তুতিসভা

আজকের কুমিল্লা ডট কম :
August 10, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা মহানগর  আওয়ামীলীগের একাংশ ও আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা (দক্ষিণ) আওয়ামীলীগ সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এডভোকেট, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আঞ্জুম সুলতানা সিমা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান , সাবেক সদস্য খাদেম মোঃ ফিরোজ, আ’লীগ নেতা মানিক মিয়া খন্দকার, আ’লীগ নেতা ইলিয়াছ মিয়া, আ’লীগ নেতা জসিমউদ্দিন, আ’লীগ নেতা পাপন পাল প্রমুখ।