,

ডাকসুর নবনির্বাচিত নুরুলদের ওপর হামলা করেছে ছাত্রলীগ

আজকের কুমিল্লা ডট কম :
March 12, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনা ঘটে।

বেলা পৌনে ২টার দিকে নতুন ভিপি নুরুল হক হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। তিনি তাঁর সহকর্মীদের নিয়ে টিএসসিতে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নুরুল।

এ সময় মিছিল নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের নেতা–কর্মীরা ডাকসু নির্বাচনে কোটা আন্দোলনকারীদের প্যানেলের সদস্যদের ওপর হামলা করেন। ধাওয়া খেয়ে নুরুল ও অন্য সহকর্মীরা টিএসসির ভেতর ঢুকে পড়েন।

নুরুল হকের মিছিল ক্যাম্পাসে ঢোকে। এরপর ধাওয়া ও হামলা হয়। ছবি: আবদুস সালামনুরুল হকের মিছিল ক্যাম্পাসে ঢোকে। এরপর ধাওয়া ও হামলা হয়। ছবি: আবদুস সালামছাত্রলীগ সেখানে কয়েকজনকে মারধর করেন এবং স্লোগান দেন।

গতকাল ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন নুরুল হক। ছাত্রলীগ এই বিজয় মেনে নেয়নি। তারা এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে।