,

দাউদকান্দিতে বাল্য বিয়ের আসর থেকে বর কনেসহ ৫ জন আটক, মুচলেকা দিয়ে ছাড়

আজকের কুমিল্লা ডট কম :
September 8, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পিপিয়াকান্দি গ্রামে বাল্য বিয়ের আসর থেকে বর কনেসহ ৫ জনকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলো কনে পিপিয়াকান্দি গ্রামের আবু হানিফ মিয়ার মেয়ে খাদিজ-(১৩), মা ছালেহা বেগম, কনের বড় বোন জামাই মাসুদ, বর একই গ্রামের আবুল হাসেম মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম ও বিয়ে পড়ানো মৌলুভি পিপিয়াকান্দি মুজিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুস সালাম।

উপজেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে তাদেরকে আটক করলে আজ রবিবার বাল্য বিয়ে দেবেনা মর্মে মুচলেকা দিয়ে সকলেই থানা থেকে ছাড়া পায়।

এই ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি রফিকুল ইসলাম আজকের কুমিল্লাকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না এবং বর অপ্রাপ্ত বয়সের কোন মেয়ে বিয়ে করবেনা মর্মে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা রেখে রবিবার বিকেলে তাদের ছেড়ে দেয়া হয়েছে।