,

দাউদকান্দিতে যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 19, 2017
news-image

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সালাউদ্দিন সুমন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

রবিবার (১৯ নভেম্বর) ভোররাতে দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ম মঠখোলা পুকুর থেকে মরদেহের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সালাউদ্দিন সুমন দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের মান্নান মেম্বারের ছেলে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, নিহতের বড় ভাই মোঃ শাহিন মিয়া বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যা রহস্য জানা যাবে।