,

দাউদকান্দিতে শহীদদের স্মরণে মাদ্রাসা শিক্ষার্থীদের র‍্যালি কোরআন খতম, দোয়া মোনাজাত

আজকের কুমিল্লা ডট কম :
December 16, 2024
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

পৌষের ভোরে কুয়াশা ভেজা শীত উপেক্ষা করে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে কোরআন খতম, র‍্যালি ও দোয়া মোনাজাত করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা জামিয়া ইসলামিয়া মোবারকিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা ব্যতিক্রম আয়োজনে সহান বিজয় দিবস পালন করেন। এসময় শিক্ষাথীদের বুকে দেখা যায় লাল-সবুজ পতাকা।

মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল্লাহ আর জামি বলেন, যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, কোন দলের জন্য নয় বাংলাদেশকে স্বাধীন করার জন্যই শহীদ হয়েছেন। এজন্য আমরাও তাদের(শহীদদের) আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেছি। আমাদের ছাত্ররাও এসেছে।

মাদ্রাসা শিক্ষার্থীরা জানান, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় আমরা কোরআন খতম দিয়েছি। প্রতিবছর আমরা এ কাজটি করি।

মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে আমরা বিজয় দিবস পালন করি। এ দিনে কোরআন খতম, দোয়া মোনাজাত, র‍্যালির আয়োজন করা হয়। এছাড়াও শিশু-কিশোরদের দিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।