,

দাউদকান্দির সেলিনা আক্তার কুমিল্লার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2018
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
কুমিল্লায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-১৮ শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন দাউদকান্দি উপজেলার পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সেলিনা আক্তার। এর আগে উপজেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। সেলিনা আক্তার উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মোঃ মজিবুর রহমানের মেয়ে।

উপজেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়েরর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বাছাই কমিটি বিভিন্ন ক্যাটাগড়িতে তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন।

উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, দক্ষতা, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। সেলিনা আক্তার ২০১৭ সালে উপজেলা সেরা জয়িতা এবং কমিউনিটি পুলিশের শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন।