,

দাউদকান্দির হাসানপুর কলেজ ছাত্র-সংসদ নির্বাচন ১৬টি পদে ৪৬জনের মনোনয়নপত্র দাখিল

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2019
news-image

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারী কলেজ ছাত্র-সংসদ নির্বাচনে ১৬টি পদে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন ও লিমন ভিপি(সহ-সভাপতি) এবং জিএস(সাধারণ সম্পাদক) পদে জাহিদ হাসান ও নাইমুল ইসলামসহ তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক আসাদুজ্জামান ভূইয়া জানান, ১৬টি পদে ৪৯টি ফরম বিক্রি হলেও জমা পড়েছে ৪৬টি। আর মনোনয়ন ফরমে দলীয় পরিচয় উল্লেখ না থাকায় কে কোন দলের ছাত্র সংগঠন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন তা বলতে পারবো না। আর ১৬টি পদের মধ্যে ছাত্র মিলনায়তন ও আন্তঃক্রীড়া সম্পাদক পদে গোলাম মর্তুজা নামে শুধু একটি মনোনয়নপত্র জমা পড়েছে।

উল্লেখ্য যে গত ৬নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ নভেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও আপীল এবং চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২১ নভেম্বর ভোট গ্রহন করা হবে।