,

দেবিদ্বারে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2021
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
‘‘রক্তে জেগেছে ঢেউ শ্লোগান তুলেছি গনতন্ত্র মুক্তির রুখতে পারবে না কেউ’’ এই শ্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে শুক্রবার সকালে সাবেক চার বারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিক’র কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা ছাত্রদল সভাপতি মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র দল নেতা মো. সালাউদ্দিন রুহুল’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন বুল পাঠান, তারেক মুন্সী, কুমিল্লা উত্তর জেলা মহিলা বিএনপি’র সভা নেত্রী মোসা. সুফিয়া বেগম, উপজেলা বিএনপি নেতা মো. সাজু চেয়ারম্যান, মো. সুদন ডিলার, উপজেলা যুবদল যুগ্ন সাধারন সম্পাদক মো. সামউল হক শামীম, উপজেলা ছাত্রদল সহ সভাপতি মোঃ সোহেল,মোঃ জাকির হোসেন সহ আরো অনেকে। এদিকে আলোচনা সভা শেষে কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।