,

দেবিদ্বারে পৌর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
October 10, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ৭নং ওয়ার্ড (বিজুলীপাঞ্জার,চাপানগর ও সাইলচর) আওয়ামী যুবলীগের আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় বিজুলীপাঞ্জার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ওয়ার্ডের পৌর আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ কামরুল খালেদ সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওয়াহেদ সরকার এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাকিম হাজারী, সহ- সভাপতি মো. নজরুল ইসলাম, বিজুলী পাঞ্জার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আনোয়ার হোসেন, দেবিদ্বার পৌর যুবলীগের সহ -সভাপতি কাজী সুমন, মো. হোসেন, মো. আল-আলমিন, যুগ্ন সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, মো. জাকির হোসেন, আওয়ামী যুবলীগের ৬নং ওয়ার্ড সভাপতি মো. বাশার সরকার, গুনাইঘর উত্তর ইউপি আওয়ামী যুবলীগ যুগ্ন আহবায়ক মো. জাকির হোসেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক মো. হোসাঈন আহমেদ, দেবিদ্বার এস এস সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক কাজী সিহাব। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক মো. আল মাসুম, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, সদস্য মো. আবুল হাসেম, মো. সোহেল আহমেদ প্রমূখ। এদিকে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ নুরুনবী’কে সভাপতি ও মো. মাসুদ হাজারীকে সাধারণ সম্পাদক করে ৪১ বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।