,

দেবিদ্বারে বাস খাদে পড়ে একজন শিশু নিহত, উদ্ধার কাজ চলছে

আজকের কুমিল্লা ডট কম :
November 15, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারেরায় কোম্পানিগন্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বৈশাখী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। একজন শিশুর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল পৌণে ৪ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বারেরায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা জানা যায়নি। বিকেল সাড়ে ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকা পড়েছে প্রায় ৩০ জন যাত্রী।

মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে উদ্ধার কাজ পরিচালনা করছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। একজন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।