শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১২, ২০২৫
news-image

 

হাবিবুর রহমান মুন্না:

দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবং সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বুধবার (১২ মার্চ) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর শাখার উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমাদ শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি সামসুদ্দোহা আশ্রাফী।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আমরা মনে করি, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা উত্তরের সাধারন সম্পাদক জনাব আলী হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উপদেষ্টা এম এম বিলাল হুসাইন, সহ-সভাপতি মাওলানা এনামুল হক মজুমদার,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা নাজির আহমাদ ফাহিম,সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ,যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম মিয়াজি

মানববন্ধনে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন বিচারহীনতা এবং বিচার পেতে লম্বা সময় অপেক্ষা করার কারণেই দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দিনদিন বেড়েই চলছে। সরকারকে অবশ্যই ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে।

মানববন্ধে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি ইয়াছিন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক ইউছুফ ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আ আল মেহেদী, দাওয়া সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাহাদী হাসান সাদী,প্রকাশনা ও দফতর সম্পাদক তাওহিদুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক নাজিম উদ্দীন, বিশ্ববিদ্যালয় সম্পাদক গোফরান উদ্দিন, কওমী মাদরাসা সম্পাদক যোবায়ের আশরাফী,আলীয়া মাদরাসা সম্পাদক কাঈফ বিন হাবিব, স্কুল ও কলেজ সম্পাদক আনোয়ার হুসাইন, সাহিত্য সংস্কৃতির সম্পাদক শাহরিয়ার হুসাইন, কার্যনির্বাহী সদস্য সামিন রেজা সহ প্রমূখ নেতৃবৃন্দ।