,

দেশীয় অস্ত্র ও ককটেলসহ ইউপি চেয়ারম্যান আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 19, 2020
news-image

 

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হাওলাদারকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক করেছে র‌্যাব র‌্যাব-৮, সিপিসি-৩।

পৌরশহরের বিসিক শিল্প নগরী এলাকায় ইউপি চেয়ারম্যানের নিজ বাসা থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ ইফতেখারুজ্জামান জানান, চেয়ারম্যান আক্তার হাওলাদারের ভাই বখতিয়ার হাওলাদার একটি মামলার পালাতক আসামী। তাকে গ্রেপ্তারের জন্য মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরীর এলাকায় চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনাকালে ককটেল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়।

এঘটনায় বখতিয়ার হাওলাদারকে গ্রেপ্তারের পাশাপাশি চেয়ারম্যান আখতার হাওলাদারকে আটক করা হয়। ধৃত আসামীদ্বয়কে উদ্ধাকৃত দেশীয় অস্ত্র ও ককটেলসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।