,

দড়ি দিয়ে ফুল সজ্জিত গাড়ি টেনে এসপি আবিদকে বর্ণাঢ্য বিদায় দিলেন সহকর্মীরা

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
ফুল সজ্জিত গাড়িতে বসিয়ে দড়ি দিয়ে গাড়ি টেনে পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইনকে কুমিল্লা থেকে বিদায় জানালেন কুমিল্লা জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। কুমিল্লার ইতিহাসে এবারই প্রথম এমন বর্ণাঢ্য বিদায় পেলেন কোন বিদায়ী পুলিশ সুপার। এর আগে সোমবার রাতে কুমিল্লা পুলিশ লাইনে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত বিদায় লগ্নে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। এছাড়া জেলার বিভিন্ন সংগঠন বিদায়ী পুলিশ সুপারকে অংসখ্য সংবর্ধনা প্রদান করেন।

মঙ্গলবার (১৪ আগষ্ট) সকালে কুমিল্লা থেকে বিদায় নিয়ে যান পুলিশ সুপার শাহ আবিদ হোসেন পিপিএম। উপস্থিত সকল থানার পুলিশ পরিদর্শকগন ভারাক্রান্ত হৃদয়ে ফুলে ফুলে সাজিয়ে এসপি আবিদ হোসেনকে বিদায় জানান।

উক্ত বিদায় বেলায় জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল-মামুন, অতিঃ পুলিশ সুপার (উত্তর) মোঃ সাখায়াত হোসেন, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন পিপিএম, অতিঃ পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম, সকল সার্কেল অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

কুমিল্লা পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে বদলি হয়ে এসপি আবিদ হোসেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।