রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন মিজানুর রহমান আজহারী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

দেশের আইন ও বিচারব্যবস্থা যখন অপরাধীদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, তখনই লম্পটরা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করতে সাহস পায় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

স্ট্যাটাসে আজহারী লিখেছেন, ‘বাকরুদ্ধ বাংলাদেশ! পুরো জাতি যেন আজ স্তব্ধ! এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা? ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়।’

তিনি আরও লিখেছেন, ‘দেশের আইন ও বিচারব্যবস্থা যখন অপরাধীদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, তখনই লম্পটরা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করতে সাহস পায়। ক্ষমতার দাপট ও আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে এরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।’

আজহারী আরও বলেন, ‘দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে। ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক— এটাই আজ গণমানুষের দাবি।’