,

নঈম নিজামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মোশাররফ কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
February 4, 2018
news-image

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নঈম নিজামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এক প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।

উক্ত কলেজের প্রধান ফটকের সামনে কুমিল্লা টু মিরপুর সড়কে ঘন্টাব্যাপী প্রায় ৩ হাজারেরও অধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, আবদুল মতিন খসরু মহিলা কলেজ, ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী।

উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক কবির আহাম্মেদ, মানষ কুমার রায়, প্রভাষক হুমায়ূন কবির, শরিফ মোহাম্মদ রেজা, আবদুল্লাহ আল মামুন, মাহবুব হোসেন, শহিদুল ইসলাম, উসমান গণি, আক্তার হোসেন, মুক্তার হোসেন, জামাল হোসেন, মামুনুর হক ভূইয়া, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, তৈয়ব আলীসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ।