,

নবীনগরে অস্ত্রসহ আটক এক

আজকের কুমিল্লা ডট কম :
January 30, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগরঃ-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাইপগানসহ নিজাম উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার লহরী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত অলেক মোল্লার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার নবীনগর-শ্যামগ্রাম রাস্তা মেরামতকারী ঠিকাদারের কাছে বেশ কিছুদিন ধরে নিজাম উদ্দিন চাঁদা দাবী করে আসছিলো। চাঁদাদাবীর ঘটনাটি ঠিকাদার নবীনগর থানা পুলিশকে অবহিত করলে রোববার রাতে ওসি আসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ নিজাম উদ্দিনকে লহরী গ্রাম থেকে আটক করা হয়।

এ ব্যাপারে ওসি আসলাম শিকদার জানান, চাঁদাদাবীর ঘটনার খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান, একটি রামদা ও একটি ছুড়িসহ নিজাম উদ্দিনকে আটক করতে সক্ষম হই। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।