,

নবীনগরে গাঁজার বস্তাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন,নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে বৃহস্পতিবার গাঁজার বস্তাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা পাশ্ববর্তী কসবা উপজেলার চকচন্দ্রপুর গ্রামের মৃত: গোলাম হোসেনের ছেলে মো.শাফায়েত হোসেন (৪০) ও একই উপজেলার গোপীনাথপুর মাঝিবাড়ি’র সঞ্জিত চন্দ্র দাসের ছেলে অমৃত চন্দ্র দাস অমিত(২১)।
থানা সূত্রে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় ১০ কেজি ওজনের একটি গাঁজার বস্তা নিয়ে যাওয়ার সময় উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা হতে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।