,

নবীনগরে ডাকসুর জিএস গোলাম রব্বানী নৌকায় ভোট চাইলেন

আজকের কুমিল্লা ডট কম :
March 29, 2019
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এসে উপজেলা নির্বাচন উপলক্ষে নৌকায় ভোট চাইলেন ডাকসুর নব নির্বাচিত জিএস গোলাম রব্বানী। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরে নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করার সময় তিনি ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, আওয়ামী লীগের প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা এইচএম আল আমীন, রোমান, মামুন প্রমুখ।

পরে স্থানীয় লঞ্চঘাটের সামনে এক পথসভায় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে অগামি ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।