,

নবীনগরে নবনির্বাচিত এমপির সাথে তৃণমূল নেতা-কর্মীদের শুভেচ্ছা বিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
January 14, 2019
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর;
ব্রা‏‏হ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামীলীগের নবনির্বাচিত সাংসদ মো. এবাদুল করিম বুলবুল তৃণমূল নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ হালিমের সভাপতিত্বে ও সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রা‏হ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ মো. এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. কাজী মোর্শেদ হোসেন কামাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, জেলা পরিষদ পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, ব্যারিষ্টার জাকির আহাম্মদ, এড. শিব সংকর দাস, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো, মো. আলামিনুল হক প্রমুখ।