,

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামে সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে আলিফ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে। জানা গেছে, আলিফ সকালে মুখ ধুতে গিয়ে পুকুরে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: সৈয়দ দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।