,

নবীনগরে প্রেসক্লাবের ইফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 29, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. মাইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, ওসি আসলাম সিকদার, সহকারী কমিশনার (ভূমি) জে পি দেওয়ান, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী সাহান, জাসদ সভাপতি সফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের উপদেষ্টা ও বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আরজু প্রমুখ। অনুষ্ঠানে

আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যরা। আলোচনা শেষে ইব্রাহিমপুর এতিমখানা মাদ্রাসার প্রিন্সিপাল এনামুল হক কুতুবী পরিচালনায় দোয়া সম্পন্ন হয়। দোয়া শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।