,

নবীনগরে সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানসহ ৪ জন আহত

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2018
news-image

মো. দেলোয়ার হোসেনঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৪ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে জয়ী হন উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমির হোসেন বাবুল। জয়ী হয়ে এলাকায় সৌজন্য সাক্ষাতের জন্য শুক্রবার ইফতারের পর বের হন আমির হোসেন বাবুল। এলাকায় জনসাধারণের সাথে সাক্ষাতকালে খাজা আলমগীরের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলায় চেয়ারম্যানের বাম হাতে টেটাবিদ্ধ হয়ে সাথে থাকা আরো ৪ জন গুরুতর আহত হয়। টেটাবিদ্ধ চেয়ারম্যান বাবুল ও সিহাব মাহামুদ আরাফাত দু’জন কে রাতে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নবীনগর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আহতদের দেখতে নবীনগর হাসপাতালে যান এবং ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।