,

নবীনগরে ১৩’শ শিক্ষার্থীদের মাঝে লাল সবুজের চারা বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2019
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা’ এ শ্লোগানে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর উচ্চবিদ্যালয় ও কুড়িঘড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩’শ শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে মাদককে না, বাল্য বিবাহকে না, ইভটিজিংকে না, ধর্ষণ ও দুর্নীতিকে সমস্বরে ‘না’ বলে শত শত গাছের চারা হাতে নিয়ে শপথ নেন হাজারো শিক্ষার্থী। সংগঠনের সভাপতি মমিনুল হক রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ বিরোধী শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িঘড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল হক, নাটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহব্বুুর রহমান মাহি, স্বাস্থ বিষয়ক সম্পাদক ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে কুমিল্লার বিবির বাজার উচ্চ বিদ্যালয়ে ২৩ জুলাই থেকে ১ লক্ষ গাছের চারা বিতরনের কর্মসূচী হাতে নেওয়া হয়। ইতি মধ্যে দেশের ৩৫ টি জেলায় টিফিনের টাকায় ৯৯ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আরো দুটি বিদ্যালয়ে গাছের চারা বিতরণের মাধ্যমেই এই কর্মসূচি সমাপ্ত হবে বলে জানান উদ্যোক্তাগণ।