,

নাঙ্গলকোটে ইটভাটার সেলু মেশিনে ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের ছুপুয়া মালীপাড়া কাঁচা সড়কের আল মদিনা ইট ভাটা সংলগ্ন সেলু মিশিনের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে ফারিয়া আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

নিহত ফারিয়ার আক্তার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালীপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। হেসাখাল সুহৃদ কারিগরি সেন্টার ও কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) বিকাল সোয়া ৩ টার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছুপুয়া থেকে মালীপাড়া নিজ বাড়িতে যাওয়ার পথে ঐ সড়কের উপর আল মদিনা ইট ভাটার পানি সেচ করছে। মিশিনের উপর দিয়ে রাস্তা পাড় হতে গিয়ে ওড়না পিছিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।