মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে কমিউনিটিং পুলিশিং ডে উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৭
news-image

 

মো: কামাল হোসেন জনি, নাঙ্গলকোট:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই ¯েøাগানকে সামনে রেখে শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশিং ডে উদ্যাপিত হয়। কর্মসূচির মধ্যে বৃক্ষ রোপন ও র‌্যালি শেষ করে উপজেলা হলরুমে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আবু ইউছুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, পৌর মেয়র আব্দুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) আকতারুজ্জামান, প্রধান সমন্বয়কারি থানা অফিসার ইনচার্জ মো: আইয়ুব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব আহবায়ক এ এফ এম শোয়ায়েব, অধ্যাপক জয়নাল আবদীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু, চেয়ারম্যান আবু তাহের ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রেজ্জাক সুমন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলায় কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: ছাদেক হোসেন।