,

নাঙ্গলকোটে ঝগড়া থামাতে গিয়ে হাতুড়িপেটায় বৃদ্ধ নিহত

আজকের কুমিল্লা ডট কম :
June 27, 2018
news-image

সেলিম সজীবঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ঝগড়া থামাতে যাওয়ায় রফিকুল ইসলাম (৮৫) নামে এক বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত রফিকুল ইসলাম উপজেলার ঢালুয়া ইউপির সিঙ্গরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ জুন) ব্যঙ্গাত্মক কথা নিয়ে সিঙ্গরিয়া গ্রামের বেল্লালের ছেলে দেলোয়ার হোসেনের সাথে আব্দুল মতিনের ছেলে বাধনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনে বিবাদে জড়িয়ে পড়লে তা থামাতে যান গ্রাম্য সর্দার রফিকুল ইসলাম। এসময় হাতুড়ি ও লাঠি দিয়ে তাকে বেড়ধক পিটিয়ে আহত করা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে কুমিল্লায় একটি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আবুল হাশেম বাদী হয়ে বাধনসহ ৮ জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।