,

নাঙ্গলকোটে পানিতে ঝাপ দিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2021
news-image

 

মোঃ বশির আহমেদ, নাঙ্গলকোটঃ

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার মাঈন উদ্দিন মামুনকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছেন পুলিশ।

মাঈন উদ্দিন উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের রামেরবাগ গ্রামের আবুল কালামের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আ,স,ম আব্দুন নূরের নির্দেশে এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়।

পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যেতে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পরে আসামী পানিতে ঝাপ দিলেও এসআই আনোয়ারও পানিতে ঝাপ দিয়ে আসামীকে গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ,স,ম,আব্দুন নূর বলেন, আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা থাকায় আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।