,

নাঙ্গলকোটে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
December 21, 2017
news-image

 

মো: কামাল হোসেন জনি, নাঙ্গলকোট:
আসন্ন আগামী ২৮ ডিসেম্বর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮ ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে

বৃহস্পতিবার বিকেলে উপজেলা হল রুমে সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ জাহাংগীর আলম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাছান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব ও উপজেলা নির্বাচন অফিসার মো: আব্দুস সালাম প্রমূখ।