,

‘নোংরামি করে', মানুষের মনে জায়গা পাওয়া যায় না’

আজকের কুমিল্লা ডট কম :
February 12, 2016

বিনােদন ডেস্ক: ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে মুক্তি পেয়েছে রিয়াজ অভিনীত ‘সুইটহার্ট’। দীর্ঘ বিরতির পর এ মাসেই ‘কৃষ্ণপক্ষ’ ছবি নিয়ে আরও একবার প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। বিশেষ এই দিবস ঘিরে টিভিতেও থাকছেন রিয়াজ।

প্রশ্ন: আপনার শেষ ছবি (লোভে পাপ পাপে মৃত্যু) মুক্তি পেয়েছিলো প্রায় দু’ বছর আগে। আজ ‘সুইটহার্ট’-এর মাধ্যমে আবার ফিরলেন রূপালি পর্দায়। আপনার ভক্তদের কাছে এ দিনটি স্মরণীয়। bg_riaz__1__633628494
রিয়াজ: এটা আমার কাছেও স্মরণীয়। এ দৃশ্যটা অবশ্যই আমার জন্য সুখকর। এ অনুভূতির তুলনা হয় না। আমি মনে করি, ভালো ছবির দর্শক সবসময়ই আছেন। আর ভক্তদের কাছে এটা কোনো বিষয় নয় যে, আমি কতো বছর পর ফিরেছি। আমার যারা ভক্ত, তারা সবসময়ের জন্য আমারই ভক্ত।

প্রশ্ন: আজ কোনো প্রেক্ষাগৃহে গিয়েছেন ছবিটি দেখার জন্য?
রিয়াজ: সত্যি বলতে কোনো হলে যেতে পারিনি। তবে খবর পাচ্ছি, সকাল ও দুপুরের শোতে বেশ ভালো দর্শক উপস্থিতি ছিলো। ছবিটি ব্যবসাসফল হওয়া দরকার এজন্য যে, এর গল্পটি মৌলিক।

প্রশ্ন: ‘সুইটহার্ট’-এর মূল নায়ক-নায়িকা (বাপ্পি ও মিম) কেমন করেছেন বলে মনে করেন?
রিয়াজ: আমি ছবিটিতে ছোট্ট একটি ভূমিকায় অভিনয় করেছি। পরিচালক ওয়াজেদ আলী সুমনের আন্তরিকতার কারণেই কাজটিতে রাজি হয়েছি। আমার পর্দা উপস্থিতি অল্প নাকি বেশি- সেটা দেখিনি। মজার ব্যাপার হচ্ছে, ছবিটিতে বিদেশি অভিনয়শিল্পী নেই। এটা বেশ স্বস্তিদায়ক ঘটনা। আমি সহশিল্পী হিসেবে আমার পাশে দেশি শিল্পীকেই চাই, সবসময়। কাজ করতে করতে এটুকু বুঝেছিলাম, ছবিটিতে বেশি কিছু নতুনত্ব থাকবে। গান ও ট্রেলার দেখে দর্শক সেটা বুঝেছেন। মিম ও বাপ্পি বেশ ভালো করেছে। ভালো কাজের প্রতি এই চেষ্টা ওদেরকে অনেকদূর নিয়ে যাবে।

প্রশ্ন: এ মাসেই আপনার আরেকটি ছবি (‘কৃষ্ণপক্ষ’) মুক্তি পাচ্ছে। আপনি কি মনে করেন, এর মধ্য দিয়ে আপনার পুরনো জায়গা পুনরুদ্ধার হতে পারে? অথবা আপনি কী সেই চেষ্টা করছেন?
রিয়াজ: সত্যি বলতে, চলচ্চিত্রে আমার জায়গা যেমন ছিলো তেমনই আছে। আমার স্থান কেউ কখনà