,

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করলেন পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বছরের প্রথম দিনেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বছরের ১ম দিনে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম।

এসময় আরও উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (ডিএসবি) পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার  মোঃ আলমগীর হোসেন, অতি: পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ্ আল-মামুন, অতি: পুলিশ সুপার (উত্তর) মোঃ শাখাওয়াত হোসেন।

নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের আনন্দে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।  এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, স্কুলের শিক্ষকমন্ডলী ও জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।