,

ফিলিস্তিনি সংহতি উপলক্ষে কুমিল্লায় জাকের পার্টির মানববন্দন

আজকের কুমিল্লা ডট কম :
November 29, 2019
news-image

মহিউদ্দিন ভূইয়া:

ফিলিস্তিনি নাগরিকদের উপর অন্যায় ভাবে ঝুলুম নির্যাতনের প্রতিবাদে ও ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর জাকের পার্টি ও ছাত্রফ্রন্ট ও বাস্তুহারা ফ্রন্টের উদ্যেগে মহানগর জাকের পার্টির সভাপতি হাজী ফতেহ অালী মেম্বারের সভাপতিত্বে শুক্রবার বাদ জুম্মা এক মানববন্দন অনুষ্ঠিত হয়।

মানববন্দে বক্তারা ফিলিস্তিনি নাগরিকদের উপর অন্যায়ভাবে হামলা মামলার তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের উপর যেন অার কোন হামলা না হয় এজন্য জাতিসংঘকে যথাযথ ব্যবস্থা গ্রহনের অাহবান জানান।

 

এসময় অারো উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি হাজী অালী অাশ্রাফ,সহ-সভাপতি অাবুল কাশেম কমিশনার,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,কুমিল্লা দঃ জেলা ছাত্রফ্রন্টের সভাপতি ইমতিয়াজ হোসাইন মাদানী সনেট,ছাত্রফ্রন্টের সাধারন সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী,কুমিল্লা মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি অারিফুল ইসলাম অারিফ।