,

ফেনসিডিলসহ আটক ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি

আজকের কুমিল্লা ডট কম :
July 29, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মাসুম বিল্লাহ (৩৫) ও তার এক সহযোগি এনাম হককে (৩৫) ফেনসিডিলসহ মঙ্গলবার আটক করেছে সরাইল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় থেকে ছয় বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন সরাইল সার্কেলের সহকারি পুলিশ সুপার।

তিনি জানান, ছাত্রলীগের ওই সাবেক নেতার কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল পাওয়া গেছে। আটকের সময় ছাত্রলীগের সাবেক ওই নেতা ও এনাম হক নামে তার এক সহযোগি পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনকে বেধড়ক মারধর করেছেন। মাসুম বিল্লাহকে আটকের পরপরই সরাইল থানায় অবস্থান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান আবু হানিফসহ মাসুম বিল্লাহ’র কিছু কর্মী-সমর্থক। তাকে ছাড়িয়ে নিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও তোড়জোড় শুরু করেন।

এ ঘটনায় একাধিক পুলিশ সদস্য বলছেন, এমন অবস্থা হলে পুলিশের কেউই তো কাজ করতে চাইবে না।