,

বরুড়ায় নিখোঁজের ১১ বছর পরেও সন্ধান মেলেনি ফাতেমা আক্তার লিমার

আজকের কুমিল্লা ডট কম :
May 7, 2018
news-image

 

এমডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় নিখোঁজের ১১ বছর পরেও সন্ধান মেলেনি ফাতেমা আক্তার লিমার। জানা যায়, আজ থেকে প্রায় ১১ বছর পূর্বে ২০০৭ সালের জানুয়ারী মাসের অনুমান প্রথম সপ্তাহের দিকে দাদী হাজেরা বিবি নাতনি ফাতেমা আক্তার লিমা ( ৫) কে নিয়ে আত্বীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এর পর আর বাড়ি ফিরেন নি।

সে উপজেলার জিনসার গ্রামের নাজমুল হাসান ও জান্নাতুল ফেরদাউস (শিরিন) এর মেয়ে। নিখোজের ১১ বছর পার হলেও মা শিরিন মেয়ের মুখ এখনো ভূলতে পারেন নি। আজও তার ফেরার অপেক্ষায় শিরিন। ফাতেমা আক্তারের বয়স বর্তমান ১৭ বছর। যদি কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্মুক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মা শিরিন- ০১৮২০৯১৫৯৪৯