,

বরুড়া পৌরসভার ২৮ কোটি ৬৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
June 27, 2019
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া পৌরসভায় (২৭ জুন) বৃহস্পতিবার দুপুরে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পৌর কার্যালয়ে পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী ২৮ কোটি ৬৯ লক্ষ ৫৮ হাজার ৭৪ টাকার বাজেট ঘোষণা করেন।

কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আমান উল্লাহ, বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক ময়নামতির প্রধান প্রতিবেদক শাহ আলম শফি, দৈনিক বরুড়া কন্ঠের সম্পাদক ইউছুফ আলী, সাপ্তাহিক মুক্তির লড়াইয়ের সম্পাদক কামরুজ্জামান জনি, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা মিয়াজী, মোঃ আবুল কাসেম, মোবারক হোসেন, হিসাব রক্ষক মিজানুর রহমান।

প্রস্তাবিত বাজেটে নতুন করে কোন কর আরোপ করা হয়নি। পৌর কাউন্সিলর, সুশিল সমাজ ও সাংবাদিকদের উপস্থিতে পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী এ বাজেট ঘোষনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সচিব আমজাদ হোসেন।