,

বাড়ি ফেরার পথে চলন্ত বিমানেই কুমিল্লার প্রবাসীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2022
news-image

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদরের ধনুয়াখলা পশ্চিম পাড়ার সৌদি আরব প্রবাসী আবুল কালাম। হতভাগ্য এক প্রবাসী বহুদিন পরে বাড়িতে এলেন ঠিকই, তবে প্রাণহীন দেহ নিয়ে। দেশে আসার জন্য বিমানে উঠেছিলেন জীবিত, কিন্তু বিমানবন্দরে নামলেন লাশ হয়ে।

সৌদী প্রবাসী আবুল কালাম গতকাল ৮জুন বূধবার বিকাল ৩টায় সৌদী আরব থেকে দেশে আসার সময় উড্ডয়নরত বিমানের ভেতরেই ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন।)

আজ মরদেহ বাড়ি নিয়ে এলে প্রবাসী আবুল কালামের বাড়িতে চলেছে শোকের মাতম।