,

বিএনপির সিলেট নেতৃত্ব পেলেন যারা

আজকের কুমিল্লা ডট কম :
February 7, 2016

Flag_of_Bangladesh_Nationalist_Partনিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন রোববার সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে জেলা ও মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছেন কাউন্সিলররা।

ভোটের ফলাফলে সিলেট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আলী আহমদ। এদিকে সাংগঠনিক সম্পাদক পদে সমসংখ্যক ভোট পেয়েছেন এমরান আহমদ চৌধুরী ও রিপন পাটোয়ারী।

অন্যদিকে, সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।