,

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে কখনো চাল, কখনো পেয়াঁজ, কখনো লবণ আবার কখনো পরিবহনের ওপর ভর করছে

আজকের কুমিল্লা ডট কম :
November 21, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে কখনো চালের ওপর কখনো পেয়াঁজ ওপর কখনো লবণের ওপর কখনো পরিবহনের ওপর ভর করছে। শুধু মাত্র ইস্যু খুজঁছে। কিছু খুজেঁ পাওয়া যায় কিনা। সে ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে। আন্দোলনের ইস্যু শেখ হাসিনার সরকার কারো হাতে তুলে দিবে না বলে তিনি মন্তব্য করেন ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন।

তিনি আরো বলেন, পরিবহন আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। সে সিদ্ধান্ত এখনো কোথাও কোথাও পৌছেঁনি। পরিবহন আন্দোলন স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।