,

বিডিআর বিদ্রোহের রায়ের প্রভাব বাহিনীর উপর পড়বে না: বিজিবি মহাপরিচালক

আজকের কুমিল্লা ডট কম :
November 29, 2017
news-image

 

ডেস্ক রিপোর্ট :

সম্প্রতি হাইকোর্টের দেওয়া বিডিআর বিদ্রোহের রায়ের কারণে বাহিনীর উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

বুধবার মতিঝিল কৃষি ভবনে সীমান্ত ব্যাংকের ষষ্ঠ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত। বিডিআর বিদ্রোহের বিচারও প্রচলিত আইনে হয়েছে। আমি মনে করি বিচারবিভাগ স্বাধীন। এজন্য বিচার সুষ্ঠু ও সুন্দর হয়েছে। আদালত থেকে যে সাতটি পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল সেগুলোর বিষয়েও কাজ করছি। যথাযথভাবে সম্পন্ন করা হবে।