,

বিমানবন্দরে ৭ রাউন্ড গুলিসহ এলডিপির মহাসচিব রেদোয়ান আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 1, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে ৭ রাউন্ড গুলিসহ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ।

সোমবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয় বলে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন এলডিপির মহাসচিব। এ সময় স্ক্যানিং করার সময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।