,

বিশ্ব ভালবাসা দিবসে সহযোগীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2020
news-image

 

মোঃ আব্বাস আলীঃ
মানবতা বেঁচে থাক আমাদের হাত ধরে স্লোগানকে সামনে রেখে,  স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগীর উদ্যোগে  ঢাকা হাজারীবাগে শাজাহান স্যার মার্কেট রোড অবস্থিত আশ্রয় ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান চ.ঐ.উ স্কুলের ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে ও পাশের একটি এতিমখানার ৪০ জন শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

১৪ ফেব্রুয়ারী শুক্রবার বিশ্ব ভালবাসা দিবসে এ কার্যক্রম করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মেহেদী হাসান জাহিদ , আব্দুল আজিজ,মিনান ইসলাম,মইনুল ইসলাম,শেখ তারেক,মাহবুব,মমিনুল ইসলাম,মাহমুদুল হাসান , সিফাত আহসান, কাজী রবিউল ইসলাম, আবু যায়েদ, আব্দুর রহমান, মোসাদ্দেক বিল্লাহ,জাওয়াদুর রশিদ, আদনান।