,

বুড়িচংয়ে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ি আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 21, 2019
news-image

স্টাফ রিপোর্টার :

রবিবার (২১ জুলাই) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর গ্রামে বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, রবিবার সকালে বুড়িচং থানার এস আই সুজন শ্যাম,এ এস আই মেজবাউল আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের গোবিন্দ পুর বাজারে একটি মুদি দোকানে অভিযান চালায়। এ সময় ওই মুদি দোকানে তল্লাশী চালিয়ে পুলিশ ১১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং এক মাদক ব্যবসায়িকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ি হলো উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের গোবিন্দ পুর পশ্চিম পাড়ার মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ মাইন উদ্দিন (৩০)।

রবিবার বিকেলে বুড়িচং থানা পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।