,

বুড়িচংয়ে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী রোসমত আলী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 30, 2018
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী রোসমত আলী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি কার্তুজ ও ৪০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ মে) রাত ১ টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের লরিবাগ রাস্তায় এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রোসমত আলী উপজেলার কালিকৃষ্ণ নগরের মৃত. আলী আহমেদের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, মাদকের চালান যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দের নেতৃত্বে পুলিশের টিম লরিবাগ রাস্তায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আতœরক্ষার্থে গুলিবর্ষণ করলে রোসমত আলী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ৭টি মাদকের মামলা রয়েছে।