,

ব্যাটিংয়ে সাকিব-মুশফিকের দল

আজকের কুমিল্লা ডট কম :
February 14, 2016

sakibস্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাটে-বলে কোনো বিভাগেই নিজেকে মেলে ধরতে পারছেন না সাকিব আল হাসান। প্রথম ম্যাচের পর অনেকটা হতাশায় দিন কাটছে বিশ্বসেরা এই অরাউন্ডারের।

টানা ব্যর্থতার পরও করাচি কিংসের একাদশে জায়গা পেয়েছেন তিনি। একাদশে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিমও। বাংলাদেশি দুই তারকার সামনে নিজেদের মেলে ধরার মিশন আজ (রোববার)।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ব্যাট করতে নেমেছে করাচি কিংস। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব-মুশফিকের দলের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান।