,

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 8, 2018
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিওপির সদস্যরা ইয়াবাসহ একজন আটক ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।

থানা সূত্রে জানা যায়, থানার ওসি এসএএম শাহজাহান কবিরের নির্দেশে থানার এসআই তীথংকর দাস ও এএসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে ৩ যুবককে সন্দেহ হলে তাদের গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ যুবক দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ উপজেলা সদরের নাইঘর নোয়াপাড়া গ্রামের আবু তাহের মেম্বারের ছেলে মো. জামাল হোসেন প্রকাশ কসাই জামালকে আটক করে। তার দেহ তল্লাশি করে পেন্টের পকেটে পলিথিনে মোড়ানো ১শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।