,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আল আমিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১১টায় কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ দৌলতপাড়া এলাকার আব্দুল মালেক মিয়ার বাড়ির পুকুরের মধ্যে থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ছিন্নমূল শিশুরা গাছের পাতা কুড়াতে এসে পুকুরে মরদেহ দেখতে পায়। পরে শিশুরা এলাকায় জানাজানি করলে নিহত যুবকের স্ত্রী ইয়াসমিন (২৮) এসে স্বামীর মরদেহ শনাক্ত করে। তবে এলাকার লোকজন বলেন সে নিয়মিত মাদক সেবন করতেন।

নিহতের ভাই রহুল আমিন বলেন, গত শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। তার স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। সে মাদকাসক্ত ছিল, এলাকায় তার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না।

কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান ছায়েদ হোসেন বলেন, তাকে কেউ মেরে ফেলেছে বলে আমার মনে হয় না। তবে ছেলেটা নিয়মিত মাদক সেবন করতেন।

সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।