,

মঈনিয়া নজরুলীয়া দরবার শরীফের বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 12, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং সদরের মঈনিয়া নজরুলীয়া দরবার শরীফের বাৎসরিক মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে।

মঈনিয়া নজরুলীয়া সাধকপুরী দরবার শরীফের প্রতিষ্ঠাতা, সুফি সাধক খলিফায়ে মাইজভান্ডারী আল্লামা পীর নজরুল ইসলাম সাধকপুরী (রঃ) এর স্মরণে এ বার্ষিক মাহফিলের আয়োজন।

এ মাহফিলের আলোচনায় অংশ নেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাধকপুরী, পীরজাদা হযরত মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাধকপুরী, পীরজাদা মুফতী শামস্ তিবরীজ সাধকপুরী, হযরত মাওলানা মোহাম্মদ আবু তাহের বখশী, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান রেদোয়ানি, হাফেজ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল, শায়ের মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা, মুফতী শেখ বোরহান উদ্দিন রেজা, কারী মোহাম্মদ মিনহাজুল আবেদীন ছফুভী, মুফতী ছৈয়দ মাহবুব আলম নূরী, মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম (ওয়াহেদী), মাওলানা হাফেজ গাজী মোঃ জাহাঙ্গীর আলম জিহাদী, শায়ের মোহাম্মদ বাছির উদ্দিন হেলালী, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম চিশতী, কারী মমিনুল হক আত্ তিবরীজি মাওলানা রবিউল ইসলাম ও মীর মোহাম্মদ ছফিউল্ল্যাহর ।

মাহফিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আলহা শাহ মুহাম্মদ আলমগীর খান, সভাপতি আলহাজ্ব গাজী এম.এ ওয়াহিদ সাবুরী, সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ, প্রচার সম্পাদক মানিক মিয়া খন্দকার, দপ্তর সম্পাদক পীরে তরীকত আলহাজ্ব শাহ্ ইউনুছ বখশী, মোহাম্মদ মাসুদ ভিল্লা মিয়াজী, মোহাম্মদ জাবের হোসেন সহ স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা এবং বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিগণ।

মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।