,

মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো- উপজেলার বারোহাতিয়া গ্রামের মো. শাহ জাহান সরকারের ছেলে মো. তরিকুল ইসলাম (২৪), মৃত শাহ আলম সরকারের ছেলে মো. শাহাদাত হোসেন (২৩) ও মোস্তফার ছেলে মো. রোমান (১৯)।

সোমবার রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হকের নেতৃত্বে¡ এসআই সুফল চন্দ্র সিংহ, এএসআই আনিছুর রহমান চৌধুরী ও অন্যান্য ফোর্সদের সহায়তায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে এনায়েতনগর সাহেব বাজার এলাকা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিশ্চিন্তপুর এলাকা থেকে ১৭ পিস ইয়াবা, কয়েক পুড়িয়া গাঁজা ও মাদক ব্যবহারের সরঞ্জামাদিসহ হরিণা গ্রামের মাদক ব্যবসায়ী মিয়াজ উদ্দিন (৩৮)কে আটক করা হয়।
ছবি ক্যাপশনঃ মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনায় আটক ৪ মাদক ব্যবসায়ী।