,

মনোহরগঞ্জে ধর্ষণের পর শিশুকে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
March 5, 2018
news-image

 

শাহাদাত হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ধর্ষনের পর ৮ বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

নিহত শিমু আক্তার(১০) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা উত্তর পাড়া এলাকার কৃষক সাইদুল হকের মেয়ে। সে হাতিমারা পুর্বপাড়া তামীমুল কুরআন নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

সোমবার (৫ মার্চ) বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় ওই শিশুটির দিনমজুর বাবা মাঠে কৃষি কাজ করতে বাড়ি থেকে বের হয়। শিশুটির মা ও বড় বোন সিলেট অবস্থান করছিল এবং অপর বোন স্কুলে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। এ সময় অজ্ঞাতনামা দূর্বত্তরা বাড়িতে একাকি থাকা ওই শিশুকে ধর্ষনের পর হত্যা করে লাশ বাড়িতে রেখে পালিয়ে যায়। বিকেলের দিকে ওই শিশুর বাবা মাঠ থেকে বাড়িতে ফিরে শিশুর রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে জড়ো হয়। সংবাদ পেয়ে বিকেলে মনোহরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লাকসাম-মনোহরগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মনোহরগঞ্জ থানা পুলিশ এবং নাথেরপেটুয়া পুলিশ ফাড়ির পুলিশ অপরাধিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।