,

মনোহরগঞ্জে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের তিনদিন পর আবুল কালাম (৬০) নামের এক বৃদ্ধোর মরদেহ তার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়।
শনিবার (১৫ জুলাই) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউপির বরল্লা গ্রামের নিজ বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোঃ আবুল কালাম উপজেলার উত্তর হাওলা ইউপির বরল্লা গ্রামের ইব্রাহিম মুন্সি বাড়ির আনা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কালাম গত ৬/৭ মাস আগ থেকে মানসিক অসুস্থতায় ভূগছিলেন। সে প্রায় মাসে ২০-২৫ দিন বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। সর্বশেষ প্রায় দেড় মাস পর রমজানের ঈদের তিনদিন পর সে বাড়িতে আসে। গত বৃহস্পতিবার সকালে নাস্তা খেয়ে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি। শনিবার বিকেলে ছেলে মেয়েরা খেলতে এসে ওই ডোবার মাঝে কালভার্টের নিচে তার মরদেহ ভেসে উঠে। পরে খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ ডোবা থেকে লাশটি উদ্ধার করে নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
মনোহরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুব কবির ঘটনাটি নিশ্চিত করে বলেন, রবিবার লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।