,

মনোহরগঞ্জে পানিতে ডুবে এক ৬ বছরের শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 21, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইমতিয়াজ আহমেদ আবদুল্লাহ(৬) নামে এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত শিশু আবদুল্লাহ মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বাংলাইশ গ্রামের মিয়াজি বাড়ির সোহাগ মিয়ার একমাত্র ছেলে৷

রবিবার ( ২১ আগস্ট )সকাল ৯ টায় সময় এই দূর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে আবদুল্লাহ তাদের বাড়ির পাশে পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে।  সকাল ৯টায় সময় পুকুরের পানিতে নিহতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা দৌঁড়ে এসে তার মৃতদেহ উদ্ধার করে।